টাঙ্গাইল ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

অনির্দিষ্টকালের জন্য বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধ

সিঁদুর ঘোষ রাজকুমার
  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / ২৭৫ বার পড়া হয়েছে

Oplus_131072

অনির্দিষ্টকালের জন্য বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধ
সিঁদুর ঘোষ রাজকুমার

টাঙ্গাইলে সড়কে প্রায়ই দুর্ঘটনার কবলে পরে ধনবাড়ী থেকে ঢাকাগামী চলাচল করা বিনিময় পরিবহন নামের বাস। এতে প্রাণ হারিয়েছেন অসংখ্য যাত্রী। গত ১৯ নভেম্বর সকালে টাঙ্গাইলের মধুপুরে বিনিময় বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন।

এ ঘটনায় ওইদিন দুপুরেই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিনিময় বাস চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এরপর তারা বিভিন্ন দাবি উল্লেখ করে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন।

আন্দোলনকারীদের দাবির মুখে বুধবার (২০ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য বিনিময় বাস সার্ভিস চলাচল বন্ধ ঘোষণা করেন টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি কর্তৃপক্ষ।
এতে করে সাধারণ যাত্রীরাও পড়েছেন চরম ভোগান্তিতে। তারা বলছেন, পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে বাস বন্ধ করে দেওয়া মোটেও উচিত হয়নি।

ধনবাড়ী উপজেলার মুশুন্দি ইউনিয়নের মোসলেম উদ্দিন জানান, তিনি ঢাকা যাবেন ডাক্তার দেখাতে। সকালে ধনাবাড়ী বাসস্ট্যান্ডে এসে দেখেন বিনিময় বাস সার্ভিস চলাচল বন্ধ। তাই বাধ্য হয়ে অন্য লোকাল বাসে ঢাকা যাবেন তিনি। তবে তিনি স্বীকার করেন, সব বিনিময় বাসের চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই টাঙ্গাইলে বেশি দুর্ঘটনা ঘটে।

বাসের চালকরা জানান, বিনিময় বাসের চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে সড়কে অনেক যানবাহন ওই বাসটিকে সাইড দিতে বাধ্য হয়। সাইড না দিলে অন্য যানবাহনকে চাপা দেয়। এ কারণে সবাই বিনিময় বাস সার্ভিসকে সড়কের ‘ফাউল বাস’ নামেই ডাকে।
আন্দোলনকারীরা জানান, বেপরোয়া গতির কারণে বিনিময় বাস বেশি দুর্ঘটনার কবলে পড়ে। এতে অনেক প্রাণহানির ঘটনাও ঘটেছে। তাই তারা সড়কে এই বাস বন্ধের দাবি জানিয়েছেন।

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিনিময় বাস সার্ভিস নাম পরিবর্তন, তাদের দুইজনকে সমিতির অর্ন্তভুক্ত করা, ভালো করে রং করাসহ বিভিন্ন দাবি তুলেছেন। এ জন্য এই বাস সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অনির্দিষ্টকালের জন্য বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধ

প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর ২০২৪