টাঙ্গাইল ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতী থানার ওসির , এস আই ও ভুক্তভোগীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নানা অনিয়ম দমনে কঠোর অবস্থানে কালিহাতীর ইউএনও খায়রুল ইসলাম নরসিংদীর “রায়পুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩” নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল খেলায় রায়পুরা উপজেলা বিজয়ী শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে মনোহরদী পিএফজি’র নাগরিক প্ল্যাটফর্ম গঠনের প্রত্যয় গত ২০ বছরে একটি জেনারেশন নষ্ট হয়েছে- বিএমইউ উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী নাগবাড়ী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের যুব আন্দোলন সভাপতি  নুর আলম কাপ্পির বাড়িতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নরসিংদীর রায়পুরায় আশ্বাস প্রকল্পের মানব পাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সৌদি প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির দাবি টার্গেট প্রপার নিউজের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ২৫৬ বার পড়া হয়েছে

কালিহাতীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ি থেকে ডেকে নিয়ে বাবলু সিকদার নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার ঢাকা একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪ টার দিকে বাবলু সিকদারের মৃত্যু হয়।

এ ঘটনায় সোমবার নিহতের পিতা কামাল হোসেন বাদী হয়ে কালিহাতী থানায় অভিযুক্ত হারুন মিয়াসহ ১৪ জনের নামে  হত্যা মামলা দায়ের করেছেন বলে কালিহাতী থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম জানিয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে কালিহাতীর নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত বাবলু সিকদার সখিপুর উপজেলা কালিয়ান গ্রামের মোঃ কামাল হোসেন ছেলে।

স্থানীয়রা জানান, নিহত বাবলু সিকদারের
মাটি ব্যবসায়িক ব্যবসা নিয়ে মনোমালিন্য চলছিল স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে।

ঘটনার দিন শনিবার বাবলু সিকদার কাজ শেষে বাজার থেকে ফিরে সন্ধ্যার পর বাড়িতে অবস্থান করছিলেন। মোবাইল ফোনে বাবলুকে বাড়ি থেকে ডেকে গান্ধিনা বাজারে নেয়।

পরে গান্ধিনা বাজারে ইসলামী এজেন্ট
ব্যাংক সামনে মা এন্টারপ্রাইজ দোকানে ভেতরে ঢুকিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে দুর্বৃত্তরা বাবলু সিকদারকে হাত পাসহ এলোপাথাড়ি কোপাতে শুরু করে।

এসময় বাবলুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে তাকে ঢাকা একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে বাবলু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

কালিহাতী থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পিতা কামাল হোসেন কালিহাতী থানায় বাদী হয়ে সখিপুর উপজেলা কালিয়ান গ্রামের বাকী মিয়ার ছেলে হারুন মিয়াসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর ২০২৪