টাঙ্গাইল ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন নরিসংদীতে রায়পুরা ম্যারাথনে দেশ-বিদেশের পপ্রায় এক হাজার দৌড়বিদ অংশ গপ্রহন উপেক্ষিত মন্ত্রীর নির্দেশ ! “ বাঁশকাণ্ডে কাঁপছে বাসাইল, অধরা ঠিকাদার জাহাঙ্গীর ” নরসিংদীর রায়পুরায় দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ঘুষের টাকা না পেয়ে হয়রানীর অভিযোগ ভূঞাপুরের ওসি রেজাউলের বিরুদ্ধে সকল সংগঠন ও সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান  আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে দেখতে সকলের দোয়া-সমর্থন প্রত্যাশা কামনা করছেন নরসিংদী পৌরবাসী ও দলের সমর্থকবৃন্দরা নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদের মাঝে ক্রেষ্ট প্রদান ১০ হাজার টাকা ফেরত চাওয়ায় বোনকে মারধরের অভিযোগ, মাথায় গুরুতর আঘাত জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে জমি সংক্রান্ত জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগ

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • / ৩৩০ বার পড়া হয়েছে

কালিহাতীতে জমি সংক্রান্ত জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগ

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিংনা গ্রামের মোহাম্মদ আলীর পরিবারের সাথে প্রতিবেশী জমির মালিক সাইফুলের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ৩ নভেম্বর সুপারি পাড়তে গেলে আলীর পরিবার বাধা দেয়। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাইফুলের পরিবারের লোকজন আলীর বাড়িতে অগ্নিসংযোগ করে। অগ্নিকাণ্ডে ঘরের অধিকাংশ আসবাবপত্র, শীতকালীন পোশাকসহ মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

এদিকে, সাইফুল জামিনে এসে মোহাম্মদ আলীর পরিবারকে নানা ধরনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে, বারবার সালিশের মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। বর্তমানে তারা আর্থিক ক্ষতির পাশাপাশি শারীরিক ও মানসিক নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শুভ্র মজুমদার
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে জমি সংক্রান্ত জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪