টাঙ্গাইল ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসন টাঙ্গাইলে প্রাইভেটকার থেকে ১ হাজার ২৮৯ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫ কালিহাতীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ পাইকড়া উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন, নিয়মিত মুসল্লিদের সম্মাননা প্রদান চট্টগ্রাম ডিওএইচএস ফ্ল্যাটে প্রথমবার শতভাগ সৌরবিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপ দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন মারিয়াম পাঞ্জুমুন্সী মারকাজুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার হয়েছে: খায়রুল কবির খোকন চট্টগ্রাম ডিওএইচএস পরিষদে মাইশা পাওয়ার টেক বিডির উদ্যোগে সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে গুরুত্বপুন: আলোচনা সভা কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কালিহাতীতে আনসার ভিডিপি মোতায়েন

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ৩৫৪ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কালিহাতীতে আনসার ভিডিপি মোতায়েন

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে শারদীয় দুর্গা পূজার নিরাপত্তা নিশ্চিত করতে কালিহাতী উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এ আয়োজন।

৮ অক্টোবর (মঙ্গলবার) দুপুড়ে উপজেলার আর এস মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পূজা উদযাপন নির্বিঘ্ন করতে আনসার ভিডিপি সদস্যদের নিয়মিত টহল দিতে দিক নির্দেশনা দেয়া হয়। ১৫৬ টি মন্ডপে মোট আনসার ও ভিডিপি সদস্য ৯৬৬ জন। এর মধ্যে পুরুষ-৬৫৪ জন এবং মহিলা- ৩১২ জন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া। আরোও উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভেজ, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক আব্দুল বাছেত, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা আইরিন আক্তার, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ছামছুল হক, ওয়ার্ড দলনেতা আব্দুল জলিল প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন জানান, পূজার নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলিত হয়ে দায়িত্ব পালন করবেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম ভূঁইয়া জানিয়েছেন, প্রতিটি পূজা মণ্ডপে আনসার ভিডিপির সদস্যদের দায়িত্ব পালনের পাশাপাশি মণ্ডপগুলো নিয়মিত মনিটরিং করা হবে। এছাড়া, পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে, সেনাবাহিনী ও কালিহাতী থানা পুলিশ টহল থাকবে।

শুভ্র মজুমদার
টাঙ্গাইল প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কালিহাতীতে আনসার ভিডিপি মোতায়েন

প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪