টাঙ্গাইল ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে ঈদে মিলাদুন্নবীর ১২ দিনব্যাপী মিলাদ মাহফিলের সমাপনী ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত।

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ২৮৬ বার পড়া হয়েছে

কালিহাতীতে ঈদে মিলাদুন্নবীর ১২ দিনব্যাপী মিলাদ মাহফিলের সমাপনী ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত।

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া গ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ১২ দিনব্যাপী মিলাদ মাহফিল আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে। এই মহিমান্বিত অনুষ্ঠানটি ১৬ সেপ্টেম্বর (সোমবার) এশার নামাজের পর বাংড়া পূর্বপাড়ায় সৈয়দ সালাউদ্দিন (জিন্না মিয়া) এর বাসভবনে আয়োজন করা হয়।

মাহফিলের মূল উদ্দেশ্য ছিল মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ, আখলাক এবং তার মহান শিক্ষা অনুসরণ করে সবার জীবনে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা। ১২ দিনব্যাপী এই মিলাদ মাহফিলের প্রতিটি পর্বে নবীপ্রেমিক মুসল্লীরা আল্লাহ ও তাঁর প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ করেন।

মাহফিলটি পরিচালনা করেন বাংড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম এবং মোয়াজ্জিন সৈয়দ জামিল। এছাড়াও মিলাদ মাহফিলে নিয়মিত অংশগ্রহণকারী ছিলেন বাংড়া বায়তুল নূর জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ আলী, আলহাজ্ব সৈয়দ আশরাফুল হক (বুলবুল), সৈয়দ জাকারিয়া হাবীব (জাকী মিয়া), সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব সবুজ, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আলহাজ্ব সৈয়দ শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সৈয়দ মেহেদী হাসান, সৈয়দ নজরুল ইসলাম (শরীফ), মো. বেলায়েত, সৈয়দ আহাদুল্লাহ, সৈয়দ ঐশি, মো. কাশেমসহ এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লীগণ।

আখেরি মোনাজাতে মুসল্লীরা আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন। মাহফিলের সমাপ্তিতে উপস্থিত সবাই নবীজির দেখানো পথে চলার অঙ্গীকার করেন।

শুভ্র মজুমদার
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে ঈদে মিলাদুন্নবীর ১২ দিনব্যাপী মিলাদ মাহফিলের সমাপনী ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত।

প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪