টাঙ্গাইল ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ধানগড়া ইয়ং রাইডার্স ক্লাবের উদ্যোগে-বেহুলা লক্ষিন্দর- মফিজ ও তার দল নরসিংদীর শিবপুরের ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিকতায় মুগ্ধ বৃদ্ধা, ভালোবাসার আবেগঘন দৃশ্য ছুঁয়েছে সবার হৃদয় নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান কালিহাতীতে সমবায় দিবস পালিত কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।” বেনজির টিটো

শুভ্র মজুমদার,কালিহাতী ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / ৪৪৭ বার পড়া হয়েছে

oplus_0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।”
,,,,,,,বেনজির টিটো

শুভ্র মজুমদার,কালিহাতী ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির টিটো বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।

তিনি আরও বলেন, “১৬ বছর ধরে আওয়ামী লীগ দখল, চাঁদাবাজি, খুন, গুম, ও মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে নির্যাতন করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে এবং একটি ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়।

৩০ আগষ্ট (শুক্রবার) বিকেল ৫ টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত এক সমাবেশে পটল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই পটল হাইস্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মেম্বার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামিন শাহিন, জেলা যুব দলের সভাপতি ঝলক। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ভিপি রফিক এবং সভাপতি মো. মজনু মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামিম প্রামাণিক, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।” বেনজির টিটো

প্রকাশিত : শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪