টাঙ্গাইল ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় উজিরপুরের সাতলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, বসতভিটা ছাড়ার হুমকির দাবি নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মইনুল ইসলাম সরকার এর নাম সকলের মুখে মুখে কালারবাড়ী জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন নাগরিয়াকান্দি-শালিধার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বেকু নিয়ে মাঠে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ নরসিংদীতে মরহুম নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ মাহবুব শ্যামল। কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

বিএনপি দখল ও চাঁদাবাজির দায় নেবে না: বেনজির টিটো

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / ২৯৬ বার পড়া হয়েছে

বিএনপি দখল ও চাঁদাবাজির দায় নেবে না: বেনজির টিটো

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
ঢাকা বিভাগীয় বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেছেন, ১৫ বছর ধরে আওয়ামী লীগ দখল, চাঁদাবাজি, খুন, গুম ও মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে নির্যাতন করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। দেশের মানুষ অতিষ্ঠ হয়ে এক ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে।

২৯ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখি ইউনিয়ন বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা বিএনপিরা যেন সেই ভুলটা না করি। কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশনা হলো- কোনো দখল বা চাঁদাবাজির দায় বিএনপি নেবে না।” তিনি উপস্থিত বিএনপির নেতাকর্মী ও যুবদল ছাত্রদলকে সতর্ক করে দিয়ে বলেন, “কোনো অবস্থাতেই এই অপকর্মের দায় আমরা নিতে পারি না।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন। এক পর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল।

ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্নাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম মিন্টু ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শাহিনুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির নেতা সজল, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান শাফি, সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, সাবেক চেয়ারম্যান শামীম আল মামুন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন প্রমুখ।

শুভ্র মজুমদার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপি দখল ও চাঁদাবাজির দায় নেবে না: বেনজির টিটো

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪