টাঙ্গাইল ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল খেলায় রায়পুরা উপজেলা বিজয়ী শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে মনোহরদী পিএফজি’র নাগরিক প্ল্যাটফর্ম গঠনের প্রত্যয় গত ২০ বছরে একটি জেনারেশন নষ্ট হয়েছে- বিএমইউ উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী নাগবাড়ী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের যুব আন্দোলন সভাপতি  নুর আলম কাপ্পির বাড়িতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নরসিংদীর রায়পুরায় আশ্বাস প্রকল্পের মানব পাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সৌদি প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির দাবি টার্গেট প্রপার নিউজের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু,আহত-২ ভ্রাম্যমান গবাদি প্রাণী চিকিৎসা ক্লিনিক সঠিক চিকিৎসা, সঠিক সময়ে নরসিংদী জেলা পরিষদে অনুদানের চেক বিতরণ, অসহায়দের মুখে হাসি
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার সাধারণ ক্ষমা ঘোষণা, ফিরতে পারবে দেশে

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ২১ মে ২০২৫
  • / ২০৯ বার পড়া হয়েছে

নিয়মিত অভিযান চালালেও অবৈধ অভিবাসীদের বিরাট অংশ রয়ে গেছে মালয়েশিয়ার অভিবাসন পুলিশের ধরাছোঁয়ার বাইরে। সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে এক বছর সুযোগ দিচ্ছে দেশটি। শুক্রবার (১৬ মে) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এ ঘোষণা দেন।

প্রত্যাবাসনের এ কর্মসূচির মাধ্যমে জেল বা বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই নিজ নিজ দেশে ফেরার সুযোগ পাবেন অবৈধ প্রবাসীরা। তবে অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে কারো কারো।

চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হয়ে এ সুযোগ থাকবে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত।

দেশটির অভিবাসন বিভাগের এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গণমাধ্যমে বলেন, ১৮ বছরের কম বয়সীদের কাছ থেকে জরিমানা নেওয়া হবে না। তবে বিশেষ পাসের জন্য ২০ রিঙ্গিত পরিশোধ করতে হবে। এর আগে এ ধরনের কর্মসূচিতে নিবন্ধন করে যারা মালয়েশিয়া ত্যাগ করেননি তারা এই সুযোগ পাবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি।

মালয়েশিয়ায় বিভিন্ন দেশের ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসী আছে বলে মনে করছে অভিবাসন খাত নিয়ে কাজ করা এশিয়ার ২০টি দেশের আঞ্চলিক সংগঠন ক্যারাম এশিয়া। তবে বাংলাদেশের অবৈধ অভিবাসীর সঠিক কোনো চিত্র পাওয়া যায়নি। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রমবিভাগ বলছে, এটি কয়েক হাজার হতে পারে। যদিও এটি নাকচ করে দিয়েছেন অভিবাসন খাতে কাজ করা দেশের উন্নয়ন সংস্থা ও ব্যবসায়ীরা। তারা বলছেন, দেড় থেকে দুই লাখ অবৈধ অভিবাসী থাকার সম্ভাবনা রয়েছে দেশটিতে।

বিমানবন্দর, বাংলাদেশ পুলিশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত এক দশকে মালয়েশিয়া থেকে ৮০ হাজারের বেশি কর্মী শূন্য হাতে দেশে ফিরে এসেছেন। গত ৬ মাসে ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরেছেন প্রায় আড়াই হাজার অভিবাসী।

বিএমইটির তথ্য অনুযায়ী, ১৯৯২ সাল থেকে ২০১৮ পর্যন্ত বৈধভাবে কাজ নিয়ে মালয়েশিয়া গেছেন সাড়ে ১০ লাখ বাংলাদেশি। নানা অনিয়মের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে এ শ্রমবাজারটি বন্ধ আছে। যা খুলতে কাজ করছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে সাক্ষাত করেছেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার সাধারণ ক্ষমা ঘোষণা, ফিরতে পারবে দেশে

প্রকাশিত : বুধবার, ২১ মে ২০২৫