টাঙ্গাইল ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীর রায়পুরায় পলাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে মোবারক হোসেন কবিরকে দেখতে চায় তৃণমূল

বশির আহমেদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ১৬০ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় পলাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে মোবারক হোসেন কবিরকে দেখতে চায় তৃণমূল

বশির আহমেদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মো. মোবারক হোসেন কবিরকে দেখতে চায় স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণ। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় এই নেতাকে নেতৃত্বে দেখতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে অতীতে মো. মোবারক হোসেন কবির একাধিকবার রাজনৈতিক নিগ্রহ, মামলা-হামলা ও হয়রানির শিকার হয়েছেন। এমনকি বিভিন্ন সময় তাকে কারাভোগও করতে হয়েছে। রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে দীর্ঘ সময় আত্মগোপনে থাকলেও তিনি দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে জানান নেতাকর্মীরা।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও দলের প্রতি নিষ্ঠার কারণে পলাশতলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে মো. মোবারক হোসেন কবিরকে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা। তাদের মতে, তাকে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে।

এ বিষয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মো. মোবারক হোসেন কবিরের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাই তাকে ইউনিয়ন বিএনপির সভাপতি করা হলে সংগঠনের কার্যক্রম আরও জোরদার হবে এবং জনগণের সেবামূলক কর্মকাণ্ড বাড়বে।

পলাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী মো. মোবারক হোসেন কবির সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
“স্বৈরশাসকের আমলে আমি দুইবার কারাভোগ করেছি। ২০১৮ সালের নির্বাচনী প্রচারণার সময় রাজাগঞ্জ বাজার থেকে আমাকে আটক করে পুলিশ। পরে ২০২২ সালে ঢাকা থেকেও আমাকে আটক করা হয়। প্রতিকূল পরিস্থিতিতেও আমি দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছি।

বিপ্লবোত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেবামূলক কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নবীন ও প্রবীণ নেতাকর্মীদের নিয়ে মাঠপর্যায়ে কাজ করেছি। নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করে প্রার্থীর বিজয় নিশ্চিত করেছি। সামনে দায়িত্ব পেলে তৃণমূল নেতাকর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে পলাশতলী ইউনিয়নে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করব।

এ সময় পলাশতলী ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মো. মোবারক হোসেন ফরাজি, পলাশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেক মিয়া, রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারফ হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাজল মিয়া, পলাশতলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মতিন মিয়াসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয়রা আশা করছেন, দলীয় নেতৃত্ব তৃণমূলের এই প্রত্যাশার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং পলাশতলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে যোগ্য ও পরীক্ষিত নেতাকে দায়িত্ব প্রদান করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর রায়পুরায় পলাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে মোবারক হোসেন কবিরকে দেখতে চায় তৃণমূল

প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬