টাঙ্গাইল ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  নওগাঁয় র‍্যালী ও আলোচনা সভা 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে সল্লা বিএনপির উদ্যোগে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২৬৪ বার পড়া হয়েছে

কালিহাতীতে সল্লা বিএনপির উদ্যোগে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সল্লা বাজারে বিশাল মশাল মিছিল, বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মশাল মিছিলটি সল্লা বাজার থেকে শুরু হয়ে যমুনা রোড প্রদক্ষিণ করে পুনরায় সল্লা বাজারে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোর পক্ষে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে ত্যাগী ও জনপ্রিয় নেতা বেনজীর আহমেদ টিটোকে পুনরায় মনোনয়ন দিতে হবে।

কর্মসূচিতে অংশ নেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আল প্রামানিক, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম খানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিক বলেন, বেনজীর আহমেদ টিটো দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর যোগ্যতা, ত্যাগ ও জনপ্রিয়তার কথা বিবেচনায় এনে তাকে মনোনয়ন দেওয়া সময়ের দাবি।

নেতাকর্মীরা দ্রুত মনোনয়ন পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় নেতৃত্বর প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে সল্লা বিএনপির উদ্যোগে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল

প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫