টাঙ্গাইল ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন নওগাঁয় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক সমাজসেবক নরসিংদীর রায়পুরায় কৃষক মোমেন হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় আত্রাই নদী থেকে উদ্ধার মরদেহ ভারতে হস্তান্তর   নওগাঁয় আত্রাই নদীর পানিতে ভাসামন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার  নরসিংদীতে এসএসসিতে শতভাগ জিপিএ-৫, দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাইস্কুল “ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক” নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে ঈদ আনন্দ উপলক্ষে লালন সংগীতের সুরেলা আয়োজন

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / ১১৪ বার পড়া হয়েছে

কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে ঈদ আনন্দ উপলক্ষে লালন সংগীতের সুরেলা আয়োজন

টাঙ্গাইলের কালিহাতীর বাগুটিয়া এলাকায় লালন সাঁইজির ভাবধারা নিয়ে গঠিত কেন্দ্রীয় সাধু সংঘে ঈদ আনন্দ উপলক্ষে লালন সংগীতের সুরেলা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ মার্চ) বিকেলে কেন্দ্রীয় সাধু সংঘ প্রাঙ্গণে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক শাহ আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং সাধু সংঘ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে লালনের দর্শন, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বাণী ছড়িয়ে দিতে পরিবেশিত হয় একের পর এক লালন সংগীত।

অনুষ্ঠানে সাংস্কৃতিক জোটের শিল্পীরা ও বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্ট লালন শিল্পীরা অংশ নেন। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন এবং ঈদের আনন্দের মধ্যে ভিন্নধর্মী এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধু সংঘে সভাপতি বাবু হরি মোহন পাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদার, সহ-সভাপতি ইদ্রিস বিডিআর, ছোবাহান তালুকদার, সাধু পরিষদের নির্বাহের সভাপতি সাধু বিজন ভট্টাচার্য ,সাধারণ সম্পাদক সাধু দুলাল মাস্টার, সাধু বনস্পতি মজুমদার, সাধন নুর মোহাম্মদ, সাধু মোকাদ্দেস আলী মোকা,
সাংস্কৃতিক জোটের সভাপতি আল কামাল হোসেন রতন, মোহাম্মদ মিজান বারারী, সুজন বাউল হারাধন মন্ডল ,ফরিদুল ইসলাম শাকিল, রফিকুল ইসলাম,

সন্ধ্যা পর্যন্ত চলা এই আয়োজন সাধু-ভক্ত, সংস্কৃতিপ্রেমী ও এলাকাবাসীর উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, লালন সাঁইজির মানবতাবাদী দর্শন সমাজে ছড়িয়ে দিতে কেন্দ্রীয় সাধু সংঘ ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে ঈদ আনন্দ উপলক্ষে লালন সংগীতের সুরেলা আয়োজন

প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ ২০২৬