টাঙ্গাইল ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় উজিরপুরের সাতলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, বসতভিটা ছাড়ার হুমকির দাবি নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মইনুল ইসলাম সরকার এর নাম সকলের মুখে মুখে কালারবাড়ী জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন নাগরিয়াকান্দি-শালিধার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বেকু নিয়ে মাঠে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ নরসিংদীতে মরহুম নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ মাহবুব শ্যামল। কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাবনী সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ১৪০ বার পড়া হয়েছে

oplus_2

কালিহাতীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাবনী সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাবনী সিদ্দিকী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সর্বস্তরের সম্মানিত জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করে আগামী দিনে সকলের সমর্থন প্রত্যাশা করেন।

এ উপলক্ষে বুধবার (১৮ মার্চ) কালিহাতী উপজেলা বিএনপি কার্যালয়ে তার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, সাতুটিয়া ৫নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী মো. বেলাল মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন কিসলু খান। লাবনী সিদ্দিকী তার বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন ধরে সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই তিনি মানুষের পাশে থেকে কাজ করতে চান। আগামী দিনে এলাকার উন্নয়ন, জনসেবা ও কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে তিনি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাবনী সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ ২০২৬