টাঙ্গাইল ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসন টাঙ্গাইলে প্রাইভেটকার থেকে ১ হাজার ২৮৯ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫ কালিহাতীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ পাইকড়া উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন, নিয়মিত মুসল্লিদের সম্মাননা প্রদান চট্টগ্রাম ডিওএইচএস ফ্ল্যাটে প্রথমবার শতভাগ সৌরবিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপ দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন মারিয়াম পাঞ্জুমুন্সী মারকাজুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার হয়েছে: খায়রুল কবির খোকন চট্টগ্রাম ডিওএইচএস পরিষদে মাইশা পাওয়ার টেক বিডির উদ্যোগে সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে গুরুত্বপুন: আলোচনা সভা কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জননেতা আলহাজ্ব মুরাদ সিদ্দিকী-কে সম্মান জানিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নাহিদ খান
  • প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৮৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জননেতা আলহাজ্ব মুরাদ সিদ্দিকী-কে সম্মান জানিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আউলিয়াবাদ বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মুরাদ সিদ্দিকী।

ইফতার পূর্ব মুহূর্তে তিনি উপস্থিত ব্যবসায়ী, শ্রমিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন এবং রমজানের তাৎপর্য ও সংযমের শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস।সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতার পার্টির আয়োজন করেন এলাকার সাবেক মেম্বার আব্দুল করিম আরশেদ, সুরুজজ্জামান ও সালাম বাঙ্গালী। এছাড়াও আয়োজনে সার্বিক সহযোগিতা করেন আউলিয়াবাদ প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল বাছেদ। অনুষ্ঠানে বাজারের বণিক সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় দেশ ও জাতির কল্যাণ কামনায়। পাশাপাশি এলাকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়। উপস্থিত অতিথিরা আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত। স্থানীয়দের মতে, এ ধরনের মিলনমেলা এলাকার সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জননেতা আলহাজ্ব মুরাদ সিদ্দিকী-কে সম্মান জানিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬