টাঙ্গাইল ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল খেলায় রায়পুরা উপজেলা বিজয়ী শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে মনোহরদী পিএফজি’র নাগরিক প্ল্যাটফর্ম গঠনের প্রত্যয় গত ২০ বছরে একটি জেনারেশন নষ্ট হয়েছে- বিএমইউ উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী নাগবাড়ী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের যুব আন্দোলন সভাপতি  নুর আলম কাপ্পির বাড়িতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নরসিংদীর রায়পুরায় আশ্বাস প্রকল্পের মানব পাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সৌদি প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির দাবি টার্গেট প্রপার নিউজের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু,আহত-২ ভ্রাম্যমান গবাদি প্রাণী চিকিৎসা ক্লিনিক সঠিক চিকিৎসা, সঠিক সময়ে নরসিংদী জেলা পরিষদে অনুদানের চেক বিতরণ, অসহায়দের মুখে হাসি
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

ছিন্নমূলদের মাঝে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির  কম্বল বিতরণ 

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ১৬৫ বার পড়া হয়েছে

ছিন্নমূলদের মাঝে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির  কম্বল বিতরণ

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতেও শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হওয়ায় “কালিহাতী রিপোর্টার্স ইউনিটি”পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কালিহাতী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছিন্নমূল মানুষদের মাঝে “কম্বল বিতরণ ” কর্মসূচি হাতে নিয়েছে।

তারই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি সোমবার রাতে উপজেলার এলেঙ্গা পৌরসভার বিভিন্ন  রাস্তাঘাট,ফুটপাত,এবং ভাসমান ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যেছউপস্থিত ছিলেন, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, কালিহাতী প্রেসক্লাবের আহবায়ক রশিদ আহাম্মদ আব্বাসী,রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সুমন চন্দ্র ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক দেবাশীষ কর্মকার সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক,  অন্যান্য সাংবাদিকবৃন্দ।  কম্বল বিতরণ কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে এতে অংশ নেন আলোকিত কালিহাতীর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল আলীম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর সিদ্দিকী লিটন, কালিহাতী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ হাসমত আলী রেজা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে যুবদল নেতা হাসমত আলি রেজা বলেন,কালিহাতী রিপোর্টার্স ইউনিটির কম্বল বিতরণ কর্মসূচি নিঃসন্দেহে একটি মহৎ কাজ। প্রতিবছরই যেভাবে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবতার জন্য কাজ করে যাচ্ছেন এতে করে সত্যিই আমরা মুগ্ধ। আগামী দিনেও এই ধরনের মানবতার কাজ অব্যাহত থাকবে বলেই আমরা আশা করি।

আলোকিত কালিহাতীর সভাপতি আব্দুল আলীম বলেন, তীব্র শীতে যেভাবে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি ছিন্নমূল মানুষের মাঝে রাস্তায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন তা অত্যন্ত প্রশংসনীয়।

বিএনপি নেতা মোঃ হাবিবুর সিদ্দিকী লিটন বলেন, যে কাজটি রাজনৈতিক নেতাকর্মী সহ বিত্তবানদের করার কথা,সেই কাজটি কালিহাতী রিপোর্টার্স ইউনিটি করছে বলে আমি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছিন্নমূলদের মাঝে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির  কম্বল বিতরণ 

প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬