টাঙ্গাইল ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

মাধ্যমিক শিক্ষা অফিসের বই গোপনে  বিক্রির চেষ্টা, জনতার হাতে আটক 

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ১৫৮ বার পড়া হয়েছে

মাধ্যমিক শিক্ষা অফিসের বই গোপনে
বিক্রির চেষ্টা, জনতার হাতে আটক

গৌতম কুমার মহন্ত নওগাঁঃ নওগাঁর পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে গোপনে সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে।
১৭ মার্চ মঙ্গলবার ছুটির দিনে টেন্ডার ছাড়াই ওই কর্মচারীর সহযোগীতায় বিক্রির উদ্দেশ্যে বই গুলো অটোচার্জার যোগে নিয়ে যাওয়ার সময় বেলা ২ টার দিকে উপজেলার নীতপুর স্কুল এ্যান্ড কলেজ গেইট এলাকায় স্থানীয় লোকজন আটক করে। প্রায় ৭০০শ”কেজি বই অফিস সহকারী আমানত আলীর (৪৬) কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটোচার্জার চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কালীতলা কুজারমোড় এলাকার মৃত শওকত আলীর পুত্র তাইফুর আলী (৪৬) জানায়।
অভিযুক্ত মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আমানত আলী উপজেলার নীতপুর মাস্টারপাড়ার মৃত বিসমিল্লাহ’র পুত্র।
এদিকে শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য দেয়া বিনা মূল্যের সরকারি পাঠ্যবই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করেছে। স্থানীয়রা জানান, আটককৃত বইসহ অটোচার্জার চালককে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট সোপর্দ করা হয়েছে। জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে নেয়া বইগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি বই বিক্রির ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমানত আলী স্থানীয় হওয়ার কারণে অফিসে বেপরোয়াভাবে চলাচল করাসহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির সঙ্গে জড়িয়ে পড়াসহ শিক্ষকদের সঙ্গেও তিনি অসৎ আচরণ এবং টাকা ছাড়া কোন কাজ করেনা বলে অভিযোগ রয়েছে। বই বিক্রির অভিযোগ অস্বীকার করে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আমানত আলী মুঠোফোনে বলেন, একজনের অনুরোধে তিনি বইগুলো পরিস্কার করার জন্য নিয়ে যাচ্ছিলেন। তবে এটা তার ভুল হয়েছে বলে স্বীকার তিনি করেন। বিক্রির উদ্দেশ্যে নেয়া বইগুলো ২০২৪ সালের পুরোনো দাবী করে সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও পোরশার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষা অফিসার শামসুল কবীর মুঠোফোনে বলেন, তিনি ঈদের ছুটিতে আছেন। তবে যত পুরোতনই হোক সে বইগুলো বিধি মোতাবেক বিক্রি অথবা স্থানান্তর করতে হবে। আমানত আলী এটা অন্যায় করেছে,স্বীকার করে শিক্ষা অফিসার বলেন, ঈদের ছুটি শেষে অফিসে গিয়ে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিক্রির উদ্দেশ্যে নেয়া আটককৃত বইগুলো জব্দ করার সত্যতা নিশ্চিত করে পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম মুঠোফোনে বলেন, অটোচার্জার চালকের জবানবন্দি নেয়া আছে। ঘটনার সময় চার্জার চালক ছাড়া শিক্ষা অফিসের কাউকে পাওয়া যায়নি। অফিস ছুটি থাকার কারণে শিক্ষা অফিসের কেউ ছিলনা। তবে তিনি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিবেন বলে ইউএনও জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাধ্যমিক শিক্ষা অফিসের বই গোপনে  বিক্রির চেষ্টা, জনতার হাতে আটক 

প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ ২০২৬