টাঙ্গাইল ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন নওগাঁয় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক সমাজসেবক নরসিংদীর রায়পুরায় কৃষক মোমেন হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় আত্রাই নদী থেকে উদ্ধার মরদেহ ভারতে হস্তান্তর   নওগাঁয় আত্রাই নদীর পানিতে ভাসামন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার  নরসিংদীতে এসএসসিতে শতভাগ জিপিএ-৫, দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাইস্কুল “ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক” নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

উজিরপুরের সাতলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, বসতভিটা ছাড়ার হুমকির দাবি

মিল্লাত হাওলাদার উজিরপুর উপজেলা প্রতিনিধি :
  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৬৫ বার পড়া হয়েছে

উজিরপুরের সাতলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, বসতভিটা ছাড়ার হুমকির দাবি

মিল্লাত হাওলাদার উজিরপুর উপজেলা প্রতিনিধি :
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হালদার বাড়ি এলাকায় একটি পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে দখল করে রাখা হয়েছে এবং বর্তমানে বিভিন্ন ধরনের হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত ফেদু সমাদ্দারের উত্তরাধিকারীরা দাবি করেন, তারা পৈতৃক সম্পত্তির প্রকৃত মালিক হলেও কাঞ্চন সমাদ্দার নামে এক ব্যক্তি তাদের জমি ভোগদখল করতে দিচ্ছেন না। এমনকি সম্প্রতি জমিতে রোপণ করা প্রায় ২০০টি ফলজ গাছের চারা ভেঙে ফেলার অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, কাঞ্চন সমাদ্দার জোরপূর্বক জমি দখল করে চাষাবাদ করছেন এবং তারা প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। পরিবারের সদস্যদের দাবি, তাদের বলা হয়েছে, “তোদের ঘরবাড়ি ভেঙে ফেলব, দেশ ছেড়ে কোথায় যাবি সেটা আমরা দেখব।”
পরিবারটির আরও অভিযোগ, তাদের দুটি ছেলে ও নাতি-নাতনি রয়েছে। বসবাসের জন্য একটি মাত্র ঘর ছাড়া আর কোনো সম্পদ নেই। পৈতৃক সম্পত্তি ফিরে না পেলে ভবিষ্যতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাদের পৈতৃক সম্পত্তি উদ্ধার করে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অভিযুক্ত কাঞ্চন সমাদ্দারের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উজিরপুরের সাতলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, বসতভিটা ছাড়ার হুমকির দাবি

প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই ২০২৬