টাঙ্গাইল ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নওগাঁয় বিয়ে বাড়িতে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪৫ বার পড়া হয়েছে

নওগাঁয় বিয়ে বাড়িতে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩ |

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা এলাকায় একটি বিয়ে বাড়িতে আদিবাসী এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনাটি গত ২১ ফেব্রুয়ারি শনিবার রাতে উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবড়ীপাড়া গ্রামে ঘটে। মামলা সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি শুক্রবার জাবড়ীপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরদিন ২১ ফেব্রুয়ারি বিকেলে কনেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে আত্মীয়-স্বজনরা বিয়ে বাড়িতে জড়ো হন।

রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ওই তরুণীকে বিয়ে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। পরে তাকে স্থানীয় একটি খলিয়ানে নিয়ে গিয়ে অভিযুক্ত তিনজন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এক পর্যায়ে ভুক্তভোগী সেখান থেকে পালিয়ে স্বজনদের কাছে বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর নিকট আত্মীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে পুলিশ অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, ভুক্তভোগীর মাসি শ্রীমতি আরতী মুর্মু বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় বিয়ে বাড়িতে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬