টাঙ্গাইল ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় উজিরপুরের সাতলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, বসতভিটা ছাড়ার হুমকির দাবি নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মইনুল ইসলাম সরকার এর নাম সকলের মুখে মুখে কালারবাড়ী জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন নাগরিয়াকান্দি-শালিধার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বেকু নিয়ে মাঠে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ নরসিংদীতে মরহুম নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ মাহবুব শ্যামল। কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলের কালিহাতিতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৭৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতিতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ আহত ৫ ।। থানা ঘেরাও ,থমথমে পরিস্থিতি
স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইল -৪ কালিহাতী নির্বাচনী এলাকায় লুৎফর রহমান মতিনের ধানের শীষ ও আব্দুল লতিফ সিদ্দিকীর হাঁস মার্কার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ০৫ জন আহত হয়েছে ।সংঘর্ষে ধানের শীষের সমর্থক আব্দুল কুদ্দুসের (৫৩) অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথায় ১২ টি সেলাই করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করেছে।০৭ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অন্যান্য আহতরা হলেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নারান্দিয়া ইউনিয়ন ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল আজাদ (৫৬), পালিমা গ্রামের নজরুল ইসলাম (৫৫), কামাল (৪০),কাজিম উদ্দিন (৫৭) ।
আহতরা জানিয়েছেন, বিএনপি নেতা আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে পালিমা থেকে নির্বাচনী প্রচারণায় লুহুরিয়া পৌঁছলে জয়বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত আওয়াল সিদ্দিকী ও ইসহাক সিদ্দিকীর নেতৃত্বে হামলা চালায়। হামলায় বিএনপি নেতা আলাউদ্দিন আল আজাদসহ ০৫ জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেনারেল হাসপাতালে ভর্তিকৃত কামালের মাথায় ৫ টি সেলাই করা হয়েছে এবং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত কুদ্দুসের মাথায় ১২ টি সেলাই করা হয়েছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মোঃ মেহেদী হাসান বলেন, আব্দুল কুদ্দুসের মাথায় ১২ টি সেলাই করা হয়েছে।সে এখনও আশংকা মুক্ত নন।
এই হামলার ঘটনায় উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতা কর্মীরা প্রতিবাদ মিছিল করেছে। সারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের বলেন, হাঁস মার্কা ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।ধানের শীষের ৫ জন আহত হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের কালিহাতিতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ

প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬