টাঙ্গাইল ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল মারা-মারি,লুটপাট,সন্ত্রাসী,চাঁদাবাজীর দিন শেষ-প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন কালিহাতীতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু, ক্ষোভ এলাকাবাসীর নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছরের পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসক আরাফ বাংলাদেশের রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত। নরসিংদীর মাও. ওমর ফারুক এর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে জমি বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ১৬৯ বার পড়া হয়েছে

কালিহাতীতে জমি বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা রায়পাড়া গ্রামে পৈত্রিক জমি ও পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের একাধিক সদস্যের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে। বিষয়টি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে কালিহাতি থানায় লিপিবদ্ধ করার আবেদন করা হয়েছে।

ভুক্তভোগী মোঃ জামাল হোসেন (৫০) অভিযোগ করে জানান,উপজেলার বল্লা রায়পাড়া গ্রামের তার চাচাতো ভাতিজা মোঃ শহিদ (৫১), আরিফ (৪০), আসিফ (২২) ও শাহিন (৪৫)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

অভিযোগে বলা হয়, গত ২৪ জানুয়ারি এশার নামাজের পরে পূর্ব শত্রুতার জেরে রায়পড়া ওয়াক্তিয়া মসজিদের সামনে হারুন কে আক্রমণ করে এবং অভিযুক্তরা জামাল হোসেনের বাড়িতে এসে কথা কাটাকাটির একপর্যায়ে তার ভাবী সুফিয়া বেগম (৪৫) ও ফাহিমা বেগম (৪২)-কে এলোপাতাড়ি মারধর করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়। এ সময় অভিযুক্তরা বাড়ির টিনের বেড়া ভেঙে আনুমানিক ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে।

স্থানীয়দের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে একই দিন রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে অভিযুক্তরা বল্লা রায়পাড়া এলাকার একটি মসজিদের সামনে জামাল হোসেনের ভাই হারুন (৫৫)-কে বাঁশের লাঠি ও লাথি দিয়ে মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকেও পালিয়ে যায়।

আহতদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
জামাল হোসেন আরও জানান, অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়ে আসছে যে, সুযোগ পেলে তারা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধরসহ প্রাণনাশ করবে। এ কারণে পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন,অভিযোগের বিষয়ে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে জমি বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬