টাঙ্গাইল ১২:১১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল মারা-মারি,লুটপাট,সন্ত্রাসী,চাঁদাবাজীর দিন শেষ-প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন কালিহাতীতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু, ক্ষোভ এলাকাবাসীর নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছরের পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসক আরাফ বাংলাদেশের রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত। নরসিংদীর মাও. ওমর ফারুক এর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

ইবিতে উপাচার্য-প্রক্টরসহ শিক্ষকদের নিয়ে বিব্রতকর মন্তব্যে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ ছাত্রদলের

জুয়েল রানা ইসলামী বিশ্ববিদ্যালয় |
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ২৪৫ বার পড়া হয়েছে

ইবিতে উপাচার্য-প্রক্টরসহ শিক্ষকদের নিয়ে বিব্রতকর মন্তব্যে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ ছাত্রদলের

ইবি প্রতিনিধি:
সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতিসহ অন্যান্য শিক্ষকদের নিয়ে বিব্রতকর মন্তব্য করে শাখা ছাত্রদলের আহ্বায়কসহ তিন নেতা। এ নিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সংগঠনটির সদস্য সচিব মাসুদ রুমী মিথুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতা শিক্ষকদের উদ্দেশ্যে যে আপত্তিকর ও অনভিপ্রেত মন্তব্য করেছে সে বিষয়ে ইবি ছাত্রদল গভীরভাবে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছে।

ছাত্রদল জানায়, গত ১৬ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বক্তব্যের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা ও দ্বৈত নীতির প্রতিবাদ জানানো। বিশেষ করে ইবি শিক্ষার্থী সাজিদ হত্যাকাণ্ডের পাঁচ মাস পার হলেও এখনো অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে একাধিক অযৌক্তিক বিধিনিষেধ আরোপ এবং একই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে রাত ১১টা পর্যন্ত ছাত্রী হলের অনুষ্ঠান চলার মতো ঘটনাগুলোর মাধ্যমে যে বৈষম্য ও অসংগতি ফুটে উঠেছে— সে বিষয়গুলোই বক্তব্যের কেন্দ্রবিন্দু ছিল।

তবে বক্তব্য প্রদানের সময় অনাকাঙ্ক্ষিত ও শালীনতাবিরোধী কিছু ভাষা ব্যবহার হয়েছে বলে স্বীকার করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যা কোনোভাবেই সংগঠনের কাঙ্ক্ষিত অবস্থান নয়। এ কারণে সম্মানিত শিক্ষক সমাজের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো শিক্ষার্থী এতে কষ্ট পেয়ে থাকলে তাদের কাছেও দুঃখ প্রকাশ করা হয়।

ছাত্রদল আরও জানায়, শিক্ষক সমাজ জাতির বিবেক ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের প্রধান কারিগর। তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও মর্যাদা প্রদর্শন করা ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক নীতির অবিচ্ছেদ্য অংশ। উক্ত মন্তব্য সংগঠনের রাজনৈতিক দর্শন, অবস্থান কিংবা সাংগঠনিক শৃঙ্খলার প্রতিফলন নয় বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক আন্দোলন ও মত প্রকাশের ক্ষেত্রে শালীনতা, সৌজন্য ও পারস্পরিক সম্মান বজায় রাখা অপরিহার্য। ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আরও দায়িত্বশীল, সংযত ও সতর্ক ভূমিকা পালন করবে।

শিক্ষক সমাজের সম্মান রক্ষা এবং একটি সুস্থ, সহনশীল ও ইতিবাচক শিক্ষাঙ্গণ গঠনে সংগঠনটি সর্বদা সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ১৬ই ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের উম্মুল মুমীনিন আয়েশা সিদ্দিকা (রা) হলের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে হল গেটে লাইভে এসব বিব্রতকর মন্তব্য করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দীন। এতে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি হয়। পরে দুঃখপ্রকাশ করে এ বিবৃতি দেয় শাখা ছাত্রদল।

জুয়েল রানা
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
মোবা: ০১৮৫০৮১৯৮৫৮
তারিখ: ১৮.১২.২০২৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইবিতে উপাচার্য-প্রক্টরসহ শিক্ষকদের নিয়ে বিব্রতকর মন্তব্যে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ ছাত্রদলের

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫