টাঙ্গাইল ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল মারা-মারি,লুটপাট,সন্ত্রাসী,চাঁদাবাজীর দিন শেষ-প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন কালিহাতীতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু, ক্ষোভ এলাকাবাসীর নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছরের পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসক আরাফ বাংলাদেশের রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত। নরসিংদীর মাও. ওমর ফারুক এর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে যুবদল নেতাকে পিটিয়ে ৩ লাখ টাকা লুট তারেক আহমেদ

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে

কালিহাতীতে যুবদল নেতাকে পিটিয়ে ৩ লাখ টাকা লুট
তারেক আহমেদ

টাঙ্গাইলের কালিহাতীতে নারান্দিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদল সভাপতিকে দুর্বৃত্তরা পিটিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নারান্দিয়া মধ্যপাড়া এলাকার বুদ্ধু মিয়ার চা-স্টলে এ ঘটনা ঘটে।

এবিষয়ে ভুক্তভোগীর বড় ভাই জাহাঙ্গীর আলম কালিহাতী থানায় বাদী হয়ে উপজেলা নারান্দিয়া পশ্চিমপাড়া গ্রামের দুর্বৃত্ত রফিক (৩৫), কোরান আলী (৩৬), রুবেল (৩০), রাজ্জাক (৩২), কানু মিয়া (২৮),জীবন (৩০), ও জামাল (৩৫)কে আসামী করে লিখিত অভিগোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নারান্দিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে ও নারান্দিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রেজাউল হাসান এরশাদের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ওই দিন রাতে এরশাদ চা-স্টলে বসে থাকার সময় রফিক, কোরান আলী, রুবেল, রাজ্জাক, কানু মিয়া, জীবন ও জামল দোকানে ঢুকে তাকে এলোপাতারি লোহার রড, বাঁশের লাঠি, কিল-ঘুষি ও লাথি দিয়ে এরশাদকে গুরুতর আহত করে এবং তার প্যান্টের পকেট থেকে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

আহত যুবদল নেতা এরশাদ বলেন,  আমার বড় একটি দোকান আছে, যেখানে গ্যাসের চুলাসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে। দোকানের মালামাল কেনার টাকা নিজের কাছে নিয়ে চা-স্টলে বসেছিলাম। এসময় তারা আমাকে এলোপাতাড়ি মারধর করে পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়। মূলত একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত প্রতিপক্ষরা আমার ওপর হামলা চালিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
+
এ বিষয়ে কালিহাতী থানার এসআই শফিক জানান, তদস্ত কর প্রয়োজনীয় ব্যবস্খ নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে যুবদল নেতাকে পিটিয়ে ৩ লাখ টাকা লুট তারেক আহমেদ

প্রকাশিত : বুধবার, ২৭ অগাস্ট ২০২৫